সে সময় আমার সরকারই প্রথম স্যাটেলাইট চ্যানেল চালুর ব্যবস্থা করে
আমাদের শাসনামলে প্রথমবারের মতো ব্যক্তিমালিকানায় স্যাটেলাইট চ্যানেল চালু হয়
সে সময় সিদ্ধান্ত হয়েছিল স্যাটেলাইট চ্যানেলগুলো দিনে দুবার বিটিভির সংবাদ প্রচার করবে
এ জন্যই আমরা তাদের সংবাদ প্রচারের অনুরোধ জানিয়েছি
এ ক্ষেত্রে কী করা যায় সেটি আমরা দেখব
এতে তো দোষের কিছু দেখছি না
কমনওয়েলথ গেমস আয়োজনে এ পর্যন্ত ভারত যে প্রস্তুতি নিয়েছে সেটাকে তিনি কীভাবে মূল্যায়ন করেন জানতে চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন ভারত তার সাধ্য অনুযায়ী গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে
এ ব্যাপারে আমার বলার কিছু নেই
প্রতিযোগিতার আগে যেসব দুর্ঘটনা ঘটেছে তাতে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কি না—প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন প্রশ্নটি ভারতকেই করুন
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক বাসস জানায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন গণতন্ত্রকে শক্তিশালী সামাজিক উন্নয়ন ও জাতিসংঘ নির্ধারিত এমডিজি লক্ষ্য-৪ অর্জনে ভূমিকা ও দৃঢ় নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন
সোমবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ ভবনে মুনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় তিনি এ প্রশংসা করেন
বান কি মুন গত বছর কোপেনহেগেনে অনুষ্ঠিত কপ-১৫ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জন্য ও বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির ক্ষেত্রে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বেরও প্রশংসা করেন
এমডিজি লক্ষ্য-৪ অর্জনের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের এমডিজি পুরস্কার লাভ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন বাংলাদেশ তাঁর বিচক্ষণ নেতৃত্বে ভবিষ্যতে অবশিষ্ট লক্ষ্যগুলোও অর্জনে সক্ষম হবে
বৈঠকে শেখ হাসিনা জাতিসংঘকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে আন্তরিক ও অক্লান্ত প্রচেষ্টার জন্য মহাসচিবের প্রশংসা করেন
সেনা পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় দেশ হিসেবে শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের ডিপিকেও নীতিনির্ধারণ ও প্রশাসনিক সংস্থায় বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়োগের জন্য প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রতি পুনরায় আহ্বান জানান
ইউনিসেফ নির্বাহীর সাক্ষাৎ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর হোটেল কক্ষে ইউনিসেফের নির্বাহী পরিচালক  অ্যান্থনি লেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ এমডিজি পুরস্কার পাওয়ায় তাঁকে অভিনন্দন জানান
আলোচনা সভায় সৈয়দ আশরাফ
কিছু নেতা-কর্মীর কর্মকাণ্ডে সব অর্জন ম্লান হয়ে যেতে পারে
দলীয় কিছুসংখ্যক নেতা-কর্মীর কর্মকাণ্ডের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন ম্লান হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম
গতকাল মঙ্গলবার বিকেলে শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফ এ আশঙ্কার কথা বলেন
সৈয়দ আশরাফ বলেন এবার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কিছু অর্জন করেছেন
কিছুসংখ্যক নেতা-কর্মীর আচার-আচরণে শেখ হাসিনার সব অর্জন ম্লান হয়ে যেতে পারে
তিনি দলীয় নেতা-কর্মীদের আচার-আচরণ পরিবর্তন করার আহ্বান জানিয়ে বলেন আপনারা এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না যাতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়ে যায়
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনার এখন ঘরে বাইরে শত্রু
এই শত্রু আগেও ছিল
তাঁর জীবন শঙ্কামুক্ত নয়
তাঁকে রক্ষা করতে হবে এবং তাঁর সফলতার জন্যও কাজ করতে হবে
অনেক জায়গা থেকে উসকানি দেওয়া হচ্ছে
তাই অত্যন্ত সুস্থতার সঙ্গে চিন্তা করে পদক্ষেপ নিতে হবে
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন
মাহবুবুল আলম হানিফ পাবনার সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে বলেন পাবনার ঘটনা আওয়ামী লীগ ঘটায়নি
যারাই ঘটিয়েছে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে
তিনি প্রশাসনে অস্থিরতার জন্য বিএনপিকে দায়ী করেন
হাসিনাকে ১৯ বার হত্যাচেষ্টা শেখ হাসিনাকে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী
তিনি বলেন তার পরও তিনি শেখ হাসিনা কখনোই দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য কাজ করতে এতটুকু পিছপা হননি
শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত এক আলোচনা সভায় সাজেদা চৌধুরী এ কথা বলেন
বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ কে আজাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন
সপ্তাহের হালচাল
পাবনার ভাবনা থেকে মুক্তির পথ কী
পাবনার জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তাদের বদলির আদুেশ দেওয়া হয়েছে
আর অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে
সরকারদলীয় নেতা-কর্মীরা জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছিলেন
শেষ পর্যন্ত তা-ই হলো
এর অর্থ দাঁড়াল এই যে সরকারদলীয় ব্যক্তিদের অন্যায় আবদারের কাছে মাথা নত না করলে ফল ভোগ করতে হবে
তাহলে প্রশাসন কীভাবে কাজ করবে
পাবনায় ছাত্রলীগ ও যুবলীগের অভিযুক্ত নেতা-কর্মীদের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ এবং ডিসি অফিস ঘেরাও কর্মসূচি প্রত্যাহারের খবরটি রোববার ২৬ সেপ্টেম্বর সকালে প্রথম আলো অনলাইনে প্রকাশের সঙ্গে সঙ্গে মন্তব্য আসতে শুরু করে
প্রথম মন্তব্যটি বেশ তাৎপর্যপূর্ণ
মাহমুদুল হাসান লিখেছেন পাবনার ভাবনা থেকে জাতি মুক্তি চায়
এ মন্তব্যের মধ্যে যেমন উদ্বেগ আছে তেমনি আছে কৌতুক
সে জন্যই কথাটি শিরোনামে ব্যবহার করা হয়েছে
দুঃখ লাগে যখন দেখি অভিযুক্ত ব্যক্তিরা আত্মসমর্পণ করতে গিয়ে দুই অঙুল উঁচিয়ে বিজয়চিহ্ন দেখান
বিন্দুমাত্র অনুশোচনা নেই
প্রথম আলোর অনলাইনের ওই খবরে ১১ জনের মন্তব্য ছাপা হয়েছে
মনসুর আহমেদ বলেছেন অবশেষে একটা ভালো সিদ্ধান্ত
আরেকজন পাঠক লিখেছেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার
একই সঙ্গে সরকারের কাছে অনুরোধ এ ধরনের অতি উৎসাহী প্রেমিকেরা তাকে ডুবিয়েছিল
এরা সব সময় সব সরকারের আমলেই এ ধরনের কাজ করে থাকে
বিশেষ করে আওয়ামী লীগ সরকারে থাকলে যেন এদের অ্যানার্জি আরও বেশি বাড়ে
এদেরকে কঠোর শাস্তি দেওয়া না হলে অন্যরা সাইজ হবে না
আরও বেশি উৎসাহ পাবে
মো শফিকুল ভুঁইয়া কৌতুক করে লিখেছেন কী আশ্চর্য সরকারি দলের লোকের এত উদারতা! কর্মসূচি প্রত্যাহার থানা থেকে জেলে তবুও চুপ! মনে হয় নিউইয়র্ক থেকে ইঙ্গিত এসেছে থাম বাপ আমি আসছি সব ঠিক হয়ে যাবে আপাতত যা জেলে
এসেই বের করে নেব
সেদিন সকালে সাংবাদিক ও কলাম লেখক এবিএম মূসার সঙ্গে কথা হয়
এ ধরনের অন্যায়-অনিয়মের ব্যাপারে তিনি কখনো ছেড়ে কথা বলেন না
জিজ্ঞেস করলাম কী হচ্ছে দেশে
তিনি বললেন মোগল আমলে বাংলায় ছিল বারোভুঁইয়ার শাসন এখন চলছে শত ভুঁইয়ার শাসন!
অভিযুক্ত ২১ জনের জামিন নামঞ্জুর করে তাঁদের জেলে পাঠানো হয়েছে
হয়তো তাঁরা দ্রুতই জামিন পাবেন
এটা কোনো অজামিনযোগ্য অভিযোগ নয়
কিন্তু প্রশ্ন হলো পুলিশ কেন তাঁদের ধরল না বা ধরতে পারল না কেন আওয়ামী লীগের জেলা কমিটিকে সিদ্ধান্ত নিতে হলো পুলিশ বা প্রশাসনকে যদি ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত অনুযায়ী চলতে হয় তাহলে অরাজকতার আর বাকি থাকে কী এর দায় নিতে হবে ক্ষমতাসীনদের
নিয়োগ-বদলি নিয়ে যে সরকারদলীয় লোকদের জোরজবরদস্তি চলছে তা দেখে ও শুনে জাতীয় সংসদের মাননীয় স্পিকারও হতভম্ব
তাঁর ভাষায় কোথায় যে কী হচ্ছে তা বুঝতে পারছি না
আল্লাহ জানে আসলে কী হচ্ছে
বিগত ১৮ মাসে নয় হাজার পদে নিয়োগ স্থগিত হয়ে গেছে
এর একটি কারণ রাজনৈতিক চাপ
পাবনায় নিয়োগের জন্য পরীক্ষা নিলে তাদের আপত্তি কেন ছাত্রলীগ-যুবলীগের কোনো প্রার্থী থাকলে পরীক্ষায় অংশ নেয়নি কেন জেলা প্রশাসক কি বাধা দিয়েছিলেন পরীক্ষার হলে হামলা ও ভাঙচুর কর্মকর্তাদের লাঞ্ছিত ও অপদস্থ করার মতো জঘন্য কাজ তারা করতে গেল কেন তাদের সরকারের মুখে তারাই চুনকালি মাখছে
নিয়োগ-বাণিজ্যের অভিযোগ বেশ পুরোনো
ভুক্তভোগীরা বলেন সামান্য অফিস সহকারী পদে নিয়োগ লাভের জন্য তিন-চার লাখ টাকা দিতে হয়
সেটা প্রভাবশালী রাজনৈতিক নেতা ও প্রশাসনের সঙ্গে জড়িত একটি অংশ পায়
এ জন্যই এত হাঙ্গামা
পাবনার ঘটনা কেন এমন বিধ্বংসী রূপ নিল তা তদন্তের দাবি রাখে
যেহেতু জেলা প্রশাসন আক্রান্ত হয়েছে এবং পুলিশ প্রায় নিষ্ক্রিয় ভূমিকায় ছিল তাই ঘটনার পরপরই ডিআইজি ও জেলা প্রশাসকের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল
ঘটনার নয় দিন পর প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক পাবনায় গেছেন
তাঁরা তো প্রথম দিনেই সেখানে যেতে পারতেন
কেন ঘটনাপ্রবাহকে অবনতির দিকে যেতে দিলেন এই বিলম্বিত উদ্যোগ সরকার ও দলের ক্ষতি করেছে
দেশের ক্ষতি তো হয়েছেই
প্রধানমন্ত্রী দেশে নেই
এটা কি ব্যবস্থা গ্রহণে দেরি করার কোনো কারণ হতে পারে এই ডিজিটাল যুগে কেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলো না এর একটি কারণ হতে পারে দলের লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কেউ উদ্যোগ নিতে চান না
সবাই মুখে বলেন আইন নিজস্ব গতিতে চলবে কিন্তু কাজের বেলায় দেখা যায় চলছে দলের স্বার্থে
কোনো মন্ত্রী যদি বলেন কাজটা খারাপ হয়েছে তাহলে দলের মধ্যে তাঁর কথা নিয়ে প্রশ্ন উঠবে
দলের মধ্যে তিনি হয়তো কোণঠাসা হয়ে পড়বেন
দলের কাঠগড়ায় দাঁড়াতে কে চায়
তবে দলের নেতা-কর্মীদের মধ্যে অনেকে আছেন যাঁরা এ ধরনের অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার
পাবনায়ও তাঁরা আছেন
তাঁরা মিছিল করে হামলা ও সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা বলেছেন
ক্ষমতাসীন দলের জন্য এরাই আশীর্বাদ
এটুকুও যদি না থাকত তাহলে হয়তো সরকারি দল হিসেবে আস্থা রাখার কোনো জায়গা থাকত না
ইতিমধ্যে সরকারি দলের জনপ্রিয়তা অনেক কমে গেছে
